ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৭:০২:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

আমার সিনেমার খলনায়ক হবেন করণ: কঙ্গনা 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিপাড়ায় করণ জোহর ও কঙ্গনা রানাউতের আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। সেটারই অবতারণা হলো আবারও।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে বেশ উত্তেজিত করণ জোহর। 

ভিডিওতে করণ বলছেন, যখন কঙ্গনা আমাকে ‘মুভি মাফিয়া’ বলেন, তখন উনি আদতে কী বলতে চান? উনি কি মনে করেন, আমরা বসে আছি কাজ নিয়ে, আর ওকে কেউ কাজ দিচ্ছে না? হতেই তো পারে সেটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই জন্য আমার নাম ‘মুভি মাফিয়া’? এটাও তো হতে পারে যে, আমি ওর সঙ্গে কাজ করতে আগ্রহীই নই।

করণের টকশো ‘কফি উইথ করণ’-এ এসে তাকে ‘মুভি মাফিয়া’ তকমা দিয়েছিলেন কঙ্গনা। তারকা-সন্তানদের প্রচার করাই তার জীবনের লক্ষ্য, করণের বিরুদ্ধে অভিযোগ করেন বলিউডের ‘কুইন’। 

কঙ্গনা বলেন, ‘আমাকে নিয়ে কোনো দিন যদি জীবনীচিত্র তৈরি হয়, তা হলে সেখানে উদ্ধত, অহঙ্কারী মুভি মাফিয়ার চরিত্রে করণ জোহরই থাকবেন। উনিই আমার ছবির খলনায়ক।’

নিজের অনুষ্ঠানে কঙ্গনার এই মন্তব্যের কোনো উত্তর করণ দেননি। কিন্তু পরে এই বিষয়ে প্রশ্ন করা হলে নিজের সব ক্ষোভ উগরে দেন তিনি। তার প্রশ্ন— ‘আমি তো আমার ছেলে, মেয়ে, ভাইপো, ভাগ্নিকে সুযোগ করে দিচ্ছি না। তা হলে আমার বিরুদ্ধে এই স্বজনপোষণের অভিযোগ কেন?’

করণের এই ভাইরাল ভিডিও দেখে বেশ চটেছেন কঙ্গনা। দিন কয়েক আগে সামাজিক মাধ্যমে কঙ্গনা লেখেন, ‘এমন একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে করণ ফলাও করে বলছেন যে, আমার হাতে কাজ নেই! আমি নাকি ওর কাছে কাজ চাইছি! আরে আমার প্রতিভা দেখুন, আর নিজের বানানো ছবিগুলো দেখুন।’ 

তবে এখানেই থামেননি তিনি। অভিনেত্রী লেখেন, ‘চাচা চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন নিজেকে সফল ছবি নির্মাতা হিসাবে প্রতিষ্ঠা করব, তখন মজা দেখাব।’